Notice Detail
দাতা সংগ্রহের বিশেষ বিজ্ঞপ্তি।
বিশেষ বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় বালিয়াকান্দি, রাজবাড়ী এর নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে আজীবন ও এককালীন (২বছরের জন্য) দাতা সংগ্রহের কাজ চলছে। আগ্রহী ব্যক্তিবর্গকে আগামী ০৯/১১/২০২৬ খ্রিঃ তারিখ রোজ সোমবার অফিস চলাকালীন অর্থাৎ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে জনতা ব্যাংক পি,এল,সি বালিয়াকান্দি, রাজবাড়ী শাখায় বিদ্যালয়ের নামে ০১০০০৫৪৭৮৩৯৬০ নং হিসাবে পে-অর্ডারের মাধ্যমে অথবা বিদ্যালয়ের অর্থ কমিটির প্রধান মোঃ অহিদুজ্জামান (সহকারী শিক্ষক) এর নিকট আজীবন দাতা-৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা এবং শুধুমাত্র একটার্মের জন্য এককালীন দাতা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জমা করে পে-অর্ডার স্লিপ অথবা জমা রশিদ গ্রহন করে বিদ্যালয়ের অফিসে জমা দিয়ে দাতা শ্রেণির ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল।
ধন্যবাদান্তে
মোঃ রুহুল আমিন
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়
বালিয়াকান্দি,রাজবাড়ী।
মোবাইলঃ ০১৭২০৯৭২৭২